জামিনে বেরিয়ে মামলার বাদীর ওপর হামলা, আহত ২

by The Justice Bangla

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারায় ১২ বছরের এক মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিংয়ের মামলার গ্রেপ্তারকৃত আসামী জামিনে বেরিয়ে বাদীর পরিবারের ওপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় মামলার বাদী মোহাম্মদ রুবেল (৩৮)কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল তিনটায় উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকায় এ ঘটনাটি ঘটে। এঘটনারপর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপস্থিতিও আবারও হামলা করা হয় ভুক্তভোগী পরিবারটির ওপর। এসময়ে বাদীর পিতা বৃদ্ধ তামিজ আহমদ গুরুর্তর আহত হয়। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ১৮ জুলাই (শনিবার) রাতে চাচার দোকানের সামনে ভাতিজিকে উক্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ করে চাচা মোহাম্মদ রুবেল। এর জের ধরে তার দোকানে ভাঙচুর চালায় এবং ঘটনারপরদিন কিশোরীর বাড়িতে হামলা চালায় অভিযুক্তরা। এতে নারী-পুরুষসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ওই এলাকার অভিযুক্ত রোকনকে (২৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। সম্প্রতি জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে হুমকি-ধমকির পর বুধবার বিকেলে মামলার বাদীকে দেশীয় অস্ত্রের আঘাতে কুপিয়ে আঘাত করে অভিযুক্তরা। এঘটনায় তারা পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন তারা। পুলিশের উপস্থিতিতে তাদের আবারও হামলা চালানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

আহত বৃদ্ধ তামিজ আহমদ (৬৫) বলেন, বিকেলে শিবলু, রোকনসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমার ছেলেকে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় আমরা ৯৯৯ ফোন করলে পুলিশ আসে। অভিযুক্তরা পুলিশের সামনে আমাকে হামলা করে পালিয়ে যায়।

আহত মোহাম্মদ রুবেলের বড়ভাই মোহাম্মদ মাসুদ বলেন, ‘অভিযুক্তরা জেল থেকে বেরিয়ে ইভটিজিংয়ের মামলা তুলে নিতে বারবার চাপ সৃষ্টিসহ প্রাণনাশের হুমকি দেয়। মামলা তুলে না নেওয়ায় তারা আমার পরিবারের ওপর দুই দফায় হামলা করে। এতে আমার ভাই ও বাবা গুরর্তর আহত হয়। এঘটনায় আরেকটি মামলার প্রস্তুতি নিচ্ছি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর দায়িত্বরর্ত চিকিৎসক ডা. ওয়ালি উল্লাহ্ বলেন, গুরুতর আহত দুইজনকে হাসপাতালে আনলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, ‘মারামারির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি। তবে এঘটনায় এখনও পর্যন্ত কোন অভিযোগ হয়নি।

You may also like

Leave a Comment

;