মোহাম্মদ এমদাদ হোসেন ভূঁইয়াঃ আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন কারাগার নির্মিত হলে বাড়বে চট্টগ্রাম অঞ্চলের কারা ব্যবস্থাপনার সক্ষমতা
চট্টগ্রাম, ৫ নভেম্বর ২০২৬: চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় প্রস্তাবিত নতুন কারাগারের স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনোয়ারুল কবীর, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) পরিদর্শনকালে তিনি প্রস্তাবিত কারাগারের জন্য নির্ধারিত স্থানের সার্বিক পরিস্থিতি, সীমানা, ভৌত অবকাঠামো নির্মাণের সম্ভাব্যতা এবং সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয়াদি বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন কারা মহাপরিদর্শক। পাশাপাশি প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন প্রস্তাবিত এ কারাগার নির্মিত হলে চট্টগ্রাম অঞ্চলের কারা ব্যবস্থাপনার সক্ষমতা ও কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে কারা অবকাঠামোর আধুনিকায়ন, বন্দিদের জন্য উন্নত ও মানসম্মত আবাসন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (উন্নয়ন), উপ-মহাপরিদর্শক (চট্টগ্রাম) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
