মোহাম্মদ সাগর, ফেনী প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উপহারসামগ্রী বিতরণ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ফজলুল মজিদ জুটন ও যুবদলের আহ্বায়ক কাজী আবদুল মোমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বশর সওদাগর, সাবেক প্রচার সম্পাদক আবু সৈয়দ, সাবেক যুগ্ম সম্পাদক নুর ইসলাম বাচ্চু, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের সদস্য হারুন চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হলেও এটি সবার মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি উপলক্ষ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে তারা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, শুভেচ্ছা বিনিময় ও উপহারসামগ্রী বিতরণ কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পূজারীরা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
