নিজস্ব প্রতিবেদকঃ মুভি বাংলা টেলিভিশনের উত্তর জেলা প্রতিনিধি সাংবাদিক আবু শাহাদাতকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা।
গত ১০ অক্টোবর সীতাকুণ্ডের এল কে সিদ্দিকী স্কয়ারে আয়োজিত বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড ও মিরসরাই অভিষেক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় সাংবাদিক আবু শাহাদাত সংস্থার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, এ স্বীকৃতি তাঁকে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে আরও উৎসাহিত করবে।
তিনি আরও বলেন, সাংবাদিকতার মহান দায়িত্ব পালনে এ ভালোবাসা ও স্বীকৃতি তাঁর আগামীর পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। এ সময় তিনি বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সব কর্মকর্তা ও সদস্যের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
