কক্সবাজারে চোরাই স্বর্ণালংকার মোবাইল সেটসহ গৃহকর্মী গ্রেফতার

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের একটি একটি বাসা থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে করা মামলায় রাফি মনি (১৫) নামে এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চুরি হওয়া ৬ ভরি ৪ (চার) আনা স্বর্ণলংকার উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবজার পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব নতুন বাহারছড়ার বাসিন্দা আফরিনা আল মাছিনকে (৩৮) গৃহকর্মী রাফি ১৩ সেপ্টেম্বর রাতে দুধ ও পানির সাথে চেতনাশাক সেবন করিয়ে এক জোড়া স্বর্ণের চুড়ি, ২টি আংটি, ১টি চেইন লকেটসহ ৬ ভরি ৪ (চার) আনা স্বর্ণলংকার ও একটি আইফোন ও একটি অপো এন্ড্রয়েট মোবাইল সেট্ চুরি করে পালিয়ে যায়।
আফরিনা আল মাছিন কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ করলে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে রাফি মনি (১৫) কে চোরাইকৃত স্বর্ণলংকার এবং মোবাইল ফোনসহ মঙ্গলবার ভোরে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত রাফি মনি (১৫) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পশ্চিম ধনখালী ঘোনার পাড়ার আব্দুর রহমানের মেয়ে।

You may also like

Leave a Comment

;