46
নিজস্ব প্রতিবেদকঃ জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
এর আগে, দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের করা এই মামলায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছিল। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করলে কারাগার থেকে মুক্তি পান তিনি।
আইনজীবীরা জানিয়েছেন, পরবর্তী আইনি প্রক্রিয়ায় তিনি আদালতে নিয়মিত হাজিরা দেবেন।
