ঈদ যাত্রা নিরাপদ করতে সতর্কতার আহ্বান

পরিবহন ব্যবস্থায় কঠোর নজরদারির দাবি Peace International Human Rights চেয়ারম্যান মোঃ কামরুল কায়েস চৌধুরী-এর

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলার মানুষের প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন Peace International Human Rights-এর চেয়ারম্যান মোঃ কামরুল কায়েস চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ নারী ও পুরুষ ক্ষুদ্র কর্মজীবী পরিবারের সদস্য। জীবিকার তাগিদে তারা গ্রাম ছেড়ে শহরে এসে অল্প আয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। সারা বছরের ব্যস্ততার মাঝে ঈদই তাদের সবচেয়ে বড় উৎসব। তাই ঈদুল ফিতরকে ঘিরে লাখো মানুষ নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেক সময় অসতর্কতা, বেপরোয়া যান চলাচল ও পরিবহন ব্যবস্থার দুর্বলতার কারণে এই আনন্দঘন যাত্রা দুর্ঘটনায় পরিণত হয়। ফলে কোনো কোনো পরিবারের জন্য ঈদের যাত্রাই হয়ে ওঠে জীবনের শেষ যাত্রা।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদকে কেন্দ্র করে দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহনের চলাচল নিরাপদ রাখতে হবে। পরিবহন মালিক ও চালকদের ওপর কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে, যাতে অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি বা অনিরাপদ যান চলাচল না ঘটে।

তিনি আরও বলেন, প্রশাসন ও পরিবহন সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা গেলে মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে এবং সবাই আনন্দঘন পরিবেশে ঈদের উৎসব উদযাপন করতে পারবে।

You may also like

Leave a Comment