চকরিয়ায় মাতামুহুরি নদীতে গোসলে নেমে চোরাবালিতে আটকে দুই মাদ্রাসার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলভিরচর এলাকার মাতামুহুরি পয়েন্টে গোসল করতে নেমে চোরাবালিতে আটকে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ।

নিহতরা হলেন মৌলভিরচর এলাকার জামাল উদ্দিনের কন্যা মাইমুনা আক্তার(১৪) এবং একই এলাকার আব্দুর রহিমের কন্যা ইশপা মুনি(১১)

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৯ মার্চ) বিকেল ৩টার দিকে ৪–৫ জন বান্ধবী একসঙ্গে নদীর ঘাটে গোসল করতে নামেন। একপর্যায়ে হঠাৎ করে মাইমুনা আক্তার ও ইশপা মুনি গভীর পানিতে চলে গেলে তারা ডুবে যান।

কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের পানিতে ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করেন।

পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। এসময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে হঠাৎ গভীর গর্ত সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ গর্তে পড়ে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

You may also like

Leave a Comment