মীরসরাইয়ে সোপান সংঘের উদ্যোগে ১৫২ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার সংগঠনের

by The Justice Bangla

মীরসরাই প্রতিনিধিঃ মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া বাজারে অবস্থিত সাহিত্য, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সেবামূলক সংগঠন সোপান সংঘের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সংগঠনের কার্যালয়ে ১৫২টি পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মাসুদ রেজাউল করিম বলেন, আর্তমানবতার সেবা ও সমাজের সার্বিক উন্নয়নই তাদের মূল লক্ষ্য। প্রতি বছরের মতো এবারও তারা সাধ্যমতো অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দৌল্যাহ জানান, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত সোপান সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন, যারা এই মহৎ কাজে আর্থিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে এবং ভবিষ্যতেও সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তৈয়ব, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল কাদের জিলানী, অর্থ সম্পাদক মো. ইসমাইল, ক্রীড়া সম্পাদক মো. আলাউদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বাবু সুমন চন্দ্র পাল, পাঠাগার সম্পাদক সেলিম উদ্দিন, এম এস মাস্টার হোসাইন সবুজ, আরিফ হোসেন, তোফায়েল ও শাখাওয়াতসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের এ ধরনের মানবিক কর্মকাণ্ড স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে। ইফতার সামগ্রী হাতে পেয়ে অসহায় পরিবারগুলোর সদস্যদের মুখে হাসির ঝিলিক দেখা যায়।

You may also like

Leave a Comment