মোহাম্মদ সাগর | ফেনী প্রতিনিধিঃ ফেনীর ২নং বগাদানা ইউনিয়নে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম আইয়ুব নবী তারেক। তিনি ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের সময় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, জামায়াতের স্থানীয় নেতা আবু সায়েদ ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
