জেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের মরা কাকড়া খাল পুণঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নবপল্লব প্রকল্পের আওতায় ও সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (CNRS)-এর বাস্তবায়নে এবং বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ লক্ষ ২৩ হাজার টাকা ব্যয়ে খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।
এসময় তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় পুনঃখনন কাজে
উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মরা কাকড়া খাল পুণঃখনন কাজ বাস্তবায়িত হলে তালিমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার কৃষক ও সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এছাড়াও উপজেলার বর্ণি ইউনিয়নে ২ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি আরসিসি সড়কের উদ্বোধন করেন এবং হাতলিয়া এলাকায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে দলছড়া খাল পুনঃ খনন কাজ পরিদর্শন করেন।
