মহামায়ায় মরহুম মুন্সী আবুল কাশেম চেয়ারম্যান গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

by The Justice Bangla

মোহাম্মদ সাগর,ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে মরহুম মুন্সী আবুল কাশেম চেয়ারম্যানের স্মরণে আয়োজিত গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী–০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম নুরুল হোসেন খোকা, চেয়ারম্যান, পোর্টল্যান্ড গ্রুপ, চট্টগ্রাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফজলুল করিম লিটন, আহ্বায়ক, ৫নং মহামায়া ইউনিয়ন বিএনপি।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সী আবদুল কাইয়ুম মেম্বার, যুগ্ম-আহ্বায়ক, মহামায়া ইউনিয়ন বিএনপি
কাজী মোজাম্মেল হক, যুগ্ম-আহ্বায়ক, মহামায়া ইউনিয়ন বিএনপি, আনোয়ার হোসেন ফরাজী, যুগ্ম-আহ্বায়ক, মহামায়া ইউনিয়ন বিএনপি,কাজী আবদুল মোমিন, আহ্বায়ক, মহামায়া ইউনিয়ন যুবদল,ফজলুল মজিদ জুটন, সদস্য সচিব, মহামায়া ইউনিয়ন যুবদল,সাইফুল ইসলাম, সভাপতি, ৫নং মহামায়া ইউনিয়ন শ্রমিকদল,দাউদ নবী চৌধুরী, যুবনেতা, ৫নং মহামায়া ইউনিয়ন যুবদল,নুর আহম্মদ ফরাজী, বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী।

বক্তারা মরহুম মুন্সী আবুল কাশেম চেয়ারম্যানের স্মৃতিচারণ করেন এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

You may also like

Leave a Comment