সিলেটে অধরা বিশ্বনাথ উপজেলা আ.লীগ নেতা কুব্বার

by The Justice Bangla

স্টাফ রিপোর্টার, সিলেটঃ সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা কবির আহমদ কুব্বার, প্রকাশ্যে ঘুরে বেড়ালেও অধরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতার দৌরাত্ম্য আইন-শৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই অব্যাহত থাকলেও তাকে গ্রেফতার না করায় প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে উপজেলায়।

খোঁজ নিয়ে জানা যায়, কবির আহমদ কুব্বার, সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি পলাতক সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

গেল বছর ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে, উপজেলার রামপশা গ্রামের মৃত আছলাম আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান সিলেটের ৩নং আমলী আদালতে ১০৫ জনের নাম উল্লেখ পূর্বক আরও অজ্ঞাতনামা ২০০-৩০০জনকে আসামি করে মামলা দায়ের করেন। যার বিশ্বনাথ থানার মামলা নং- ১০ তারিখ- ২২/০৬/২০২৫ইং। ঐ মামলায় এজাহার নামিয় ২০নং আসামী কবির আহমদ কুব্বার।

অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। কিন্তু এতেও আওয়ামী লীগ নেতা কুব্বার অধরা থাকায় জনমনে আইন-শৃঙ্খলা বাহিনীর ভুমিকা নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা কুব্বাবের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়টি জানা নেই। তিনি থানায় নতুন যোগদান করেছেন। মামলা থাকার তথ্যগুলো যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

You may also like

Leave a Comment