চাঁদগাজী জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মসজিদে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহামায়া ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল

by The Justice Bangla

মোহাম্মদ সাগর, ছাগলনাইয়া প্রতিনিধিঃ ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আজ সোমবার বাদ মাগরিব চাঁদগাজী জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মসজিদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন ফরাজী, কাজী মোজাম্মেল, নুরুল হক মজুমদার, আবুসৈয়দ, লোকমান হোসেন এবং যুবদলের সদস্য সচিব ফজলুল মজিদ জুটন ও সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন স্থানীয় আলেম–ওলামা ও মাদ্রাসার ছাত্র–মুসল্লিরা। শেষে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশ–জাতির কল্যাণ ও নেতাকর্মীদের নিরাপত্তা কামনায় বিশেষ মোনাজাত সম্পন্ন হয়।

বক্তারা বলেন, এই আয়োজন নেতাকর্মীদের ঐক্য ও আবেগের বহিঃপ্রকাশ। দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ সংগঠন বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।

You may also like

Leave a Comment