ছাগলনাইয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

by The Justice Bangla

মোহাম্মদ সাগর, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলা–এ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে এই কর্মসূচির আয়োজন করে ছাগলনাইয়া উপজেলা বিএনপি।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং ফেনী–১ আসনের সাংগঠনিক সমন্বয়ক, মুন্সী রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি’র গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ,। ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহম্মদ মজুমদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর বিএ, এবং মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন স্থানীয় আলেম–ওলামারা। শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশ–জাতির কল্যাণ এবং বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা ও সফলতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও বিপুল উপস্থিতি জানান। নেতারা বলেন, খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া–মাহফিল নেতাকর্মীদের ঐক্য ও আবেগের বহিঃপ্রকাশ।

You may also like

Leave a Comment