রামুতে ধর্ম উপদেষ্টা : ড: আ ফ ম খালিদ হোসেন

জাহাজ ভাসা উৎসব ধর্মীয় সম্প্রীতি বাড়ায় ও সামাজিক বন্ধন সুদৃড় করে তুলে

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে জাহাজ ভাসা উৎসবে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, এই জাহাজ ভাসা উৎসব ধর্মীয় সম্প্রীতি বাড়ায় ও সামাজিক বন্ধন সুদৃড় করে।

তিনি আরও বলেন, এমন উৎসবে সর্বস্তরের মানুষকে একত্রিত করে এবং এর মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষিত হয়।

সোমবার বিকালে কক্সবাজারের রামু বাঁকখালী নদীতে জাহাজ ভাসা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ, সাবেক প্রধান মন্ত্রী খালেদার জিয়ার উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
এতে, বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার মো. সাইফুদ্দিন শাহীন ওকেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল।

উপদেস্টা আফম খালিদ হোসেন উল্লেখ করেন যে, এই উৎসব শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অন্যান্য ধর্মাবলম্বীরাও এতে অংশ নেয়, যা তাদের মধ্যে সম্প্রীতি বাড়াতে সাহায্য করে।

তিনি বলেন, যে দেশে সম্প্রতি নেই, সে দেশের উন্নতি, স্থিতিশীলতা, পর্যটন শিল্প, উৎপাদন হতে পারে না।
দেশের উন্নয়নের সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য।
এই কল্প জাহাজ ভাসা উৎসব একটি ঐতিহ্যবাহী উৎসব যা বহু বছর ধরে চলে আসছে এবং এর মাধ্যমে বৌদ্ধ ধর্মীয় গুরুরা তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখেন।
তিনি বলেন, অস্বচ্ছ মন্দির, প্যাগোডা, শ্মশান থাকে ধর্ম মন্ত্রণালয় থেকে অনুদান দেয়া হবে। এই দেশ কে শান্তির নিবাস হিসেবে গড়ে তোলার আহবান জানান।
ইতোমধ্য ঢাকা শহরে বৌদ্ধদের দাহ এবং সমাহিত করার জন্য কোন জায়গা ছিলনা, বর্তমান সরকার উত্তরাতে জায়গা ও বরাদ্দের কথা উল্লেখ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেস্টা আরও বলেন, বিভিন্ন ধর্মের মানুষ যে শান্তিপূর্ণ ভাবে ধর্ম চর্চা করছেন,তাদের সরকার সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।
আর্থিক, অনুদান, নিরাপত্তা এর মাধ্যমে আমরা একটি সম্প্রতির বার্তা কেবল বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে আমরা দিতে চাই।
তিনি বলেন, বাংলাদেশ যে আবহমান কাল থেকে আমরা হিন্দু, বৌদ্ধ খৃষ্টান, মুসলমান জাতিগোষ্ঠী একসাথে বসবাস করি এটা পৃথিবীর জন্য রুল মডেল। এখানে ধর্ম নিয়ে হানাহানি নেই, আমরা একসাথে এদেশে বাস করি, শিক্ষকতা করি এবং আমাদের অধিকার সমান।
ধর্ম অবমাননাকারীদের কঠোর হস্তে দমনের কথাও উল্লেখ করেন উপদেষ্টা।
পরে, রামু জাহান ভাসা উৎসব আয়োজনে ১ লাখ টাকা ষনুদান দেন।

You may also like

Leave a Comment