টেকনাফের নাফ নদীতে ভাসমান লাশ উদ্ধার

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নাফ নদের টেকনাফের হ্নীলা দমদমিয়া বিআইডব্লিউ ঘাট এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ নৌপুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আতিকুল হক।

তিনি বলেন, আজ সকালে খবর পেয়ে নাফ নদীর হ্নীলা দমদমিয়া বিআইডব্লিউ ঘাট এলাকায় ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনে হাতলম্বা একটি গেঞ্জি ও প্যান্ট ছিল। উদ্ধার করা ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে বলে ধারণা করছেন পুলিশ।

তিনি আরও বলেন, ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

You may also like

Leave a Comment