মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ বাংলাদেশে নিয়োজিত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সফর করলেন কক্সবাজারের মহেশখালীতে। যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে ২য় বারের মত মহেশখালী পরিদর্শন করেছেন তিনি।
৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১ টার সময় মহেশখালী দ্বীপের কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন।
এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি হোপ হসপিটালের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় তিনি এক্সিলারেটর এলএনজি টার্মিনাল ও হোপ যৌথ প্রযোজনায় কুতুবজোমে হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে যোগদেন। এসময় সংশ্লিষ্ট হোপ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহেশখালী উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ হেদায়েত উল্যাহ্ তার সফরের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
