মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় মনখালীতে শক করে মাছ ধরতে গিয়ে দুই স্কুল ছাত্র নিখোঁজ। নিখোঁজ স্কুল ছাত্ররা উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানাগেছ।
আজ সকাল ৭ টার দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে । নিখোজরা হলেন জালিয়া পালং ইউনিয়নের মনখালীর বাঘঘোনা গ্রামের প্রবাসী নজির হোসেন এর ছেলে সায়েম বাবু ও নূর হোসেনের ছেলে হাবিবুল আবছার।তারা দুজনেই উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
প্রতিবেশী মোঃ আজিজ জানান, আজ সকালে কয়েকজন বন্ধু মিলে শখের বশে সাগরে মাছ ধরতে যায়।
উত্তাল ঢেউয়ের মধ্যে ৪ জন ফেরত আসলেও সায়েম ও আবছার এখনও নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে।
জালিয়া পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধারে ডুবেরী দল ও ফায়ার সার্ভিসের সহযোগিতা কামনা করেছেন।
