কক্সবাজারের টেকনাফে পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় হ্যান্ড গ্রেনেড উদ্ধার করছে যৌথ বাহিনী

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজারঃ  কক্সবাজারের টেকনাফের একটি পুকুরে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হল হ্যান্ড গ্রেনেড, ডেটোনেটর, রাইফেল ও পিস্তলের গুলি। শনিবার (৩১ মে) সকালে টেকনাফের দমদমিয়াস্থ নেচার পার্কে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে শনিবার সকালে টেকনাফের নেচার পার্কে যৌথ অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ। অভিযানে নেচার পার্কের ভেতরে একটি পুকুরে ঘণ্টাব্যাপী তল্লাশি চালানো হয়। তল্লাশীকালে পুকুরে অভিনব কায়দায় ডুবন্ত অবস্থায় একটি বস্তা শনাক্ত করা হয়। পরবর্তীতে বস্তা ভেতরে পাওয়া যায় ১০ টি হ্যান্ড গ্রেনেড, ১০টি হ্যান্ড গ্রেনেডের ডেটোনেটর, পুকুর পাড়ে বিক্ষিপ্ত অবস্থায় পরে থাকা ২৭ রাউন্ড রাইফেলের গুলি ও ২ রাউন্ড পিস্তলের গুলি এবং ২ লিটার দেশিয় বাংলা মদ।

ঘটনাস্থলে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপরাধীরা, যার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিস্ফোরক, গুলি ও মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

You may also like

Leave a Comment