সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই জব্দ

by The Justice Bangla

জেলা প্রতিনিধি সিলেটঃ সিলেট সীমান্তে ব্যাটলিয়ন (৪৮ বিজিবি) ১ কোটি ৫৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করেছে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বর্ডারগার্ড সদস্যরা।

গতকাল শুক্রবার সিলেট জেলার তামাবিল, প্রতাপপুর,এবং বিছনাকান্দি, বিওপির সদস্যরা পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করেন।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, গরু, বিভিন্ন প্রকার ইনজেকশন, ট্যাবলেট, জেল, জিরা, এবং মদ, জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৫ লাখ ৯৬ হাজার ৯৭০টাকা বলে বিজিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) বর্ডারগার্ড অধিনায়ক লে, কর্ণেল নাজমুল হক বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

Leave a Comment