অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, দুই বেকারিকে চসিকের জরিমানা

by Samir Khan

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মাদারবাড়ি ও হালিশহর রোডে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বৃহস্পতিবার (২৯ মে) দুইটি মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠান দুইটি হলো- মাদারবাড়ির এস এস ফুডস ও হালিশহর রোডের মদিনা বেকারি অ্যান্ড কনফেকশনারি। এর মধ্যে এস এস ফুডসকে ২৫ হাজার টাকা ও মদিনা বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

চসিক ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে পাউরুটি ও কেক বানানো হচ্ছিলো। পণ্যের মোড়কে ব্যবহার করা হচ্ছিল অপরিচ্ছন্ন কাগজ। সেখানে মেয়াদোত্তীর্ণ উপকরণও পাওয়া যায়। দুইটি প্রতিষ্ঠানেই চিত্র দেখা যায়।

তিনি জানান, জনগণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।

You may also like

Leave a Comment