মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবগঠিত গভার্নিং বডির প্রথম সভা ও শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা হলরুমে আয়োজিত এ সভায় মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মালেক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত গভার্নিং বডির সভাপতি ডা. মোহাম্মদ নাজমুল হক। এ সময় নজরুল ইসলাম রওশনকে গভার্নিং বডির কো-অপ্ট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সহকারী মৌলভী আশিকুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ওয়াছিক উদ্দিন, সহকারী অধ্যাপক মিছবাহ উদ্দিন, দাতা সদস্য ও সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, মনিরুজ্জামান, শিক্ষক ফয়জুল হক এবং অভিভাবক সদস্য ক্বারী ফারুক উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন গভার্নিং বডির সদস্য এমরানুল হক বাবু, বেলাল আহমদ, হাজী আকবর হোসেন, মাহিয়া জান্নাত, ইংরেজি প্রভাষক আমিনুল ইসলাম, আরবি প্রভাষক আব্দুন নুর ও মোহাম্মদ জাকারিয়া, শিক্ষক মো. আব্দুস ছামাদ আকন্দ, জাহিদুল ইসলাম, জাহেদুর রহমান, পাপিয়া খাতুন, এসকে অপু ইসলাম, ইবি প্রধান হারুনুর রশিদ এবং শিক্ষক আব্দুল মোতালেব।
মতবিনিময় সভায় বক্তারা নবগঠিত গভার্নিং বডির সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্বে মাদ্রাসার শিক্ষা, শৃঙ্খলা এবং অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টায় দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা একদিন একটি আদর্শ ও আলোকিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।
