53
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রামঃ চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ’র পক্ষে নগরীর ১৫নং আকবর শাহ ওয়ার্ডে গণসংযোগ করেছেন তার একমাত্র কন্যা মেহরীন আনহার উজমা ও পরিবারের অন্যান্য সদস্যরা।
বুধবার (০৫ ফেব্রুয়ারি ) তারা ১০নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক, গলি ও পাড়া-মহল্লা ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তাদের সঙ্গে ছিলেন।
