নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, “দীর্ঘ সতের বছর ধরে ফ্যাসিবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ করে জুলাই আন্দোলনে, যখন ছাত্রনেতারা ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে নেতৃত্ব হারানোর উপক্রম হয়, সেই সংকটময় মুহূর্তে তারেক রহমানই আন্দোলনের হাল ধরে গণঅভ্যুত্থানকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেন।

গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীর্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ১নং ফরহাদাবাদ, ২নং ধলই ও ৩নং মীর্জাপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার হেলাল বলেন, ভিনদেশী ষড়যন্ত্রের ফাঁদে পড়ে ক্ষমতার লোভে কিছু দল ২৪ জুলাই-আগস্টের আন্দোলনের ঐক্যবদ্ধ চেতনাকে ভেঙে দিয়েছে। এটি জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা ও ক্ষমার অযোগ্য অপরাধ।

তিনি আরও বলেন, রাজনীতিতে দ্বিমুখী চরিত্রের কারণে জনগণ আওয়ামী রাজনীতিবিদদের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। কেউ মুখে নির্বাচন বিরোধিতা করে, আবার প্রার্থী ঘোষণা দিয়ে ভোটের প্রস্তুতি নেয়—এমন মুনাফেকি রাজনীতি পরিহার না করলে জনগণের আস্থা ফিরে আসবে না। যারা দিল্লি-পিণ্ডির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, জনগণ তাদের ইতিহাসের আঁস্তাকুড়ে ছুঁড়ে ফেলবে।
সমাবেশে বক্তব্য রাখেন আরও অনেকে
মীর্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজসেবক আবদুর জব্বারের সভাপতিত্বে ও জেলা জাসাস সভাপতি ও ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম টুটুলের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন—
উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ,
উত্তর জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন,
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান,
ডা. রফিকুল আলম,
উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান,
পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার,
যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল,
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি,
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী,
শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন,
ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি,
মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম,
কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল,
যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান ও সদস্য সচিব নুরুল কবির,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল কামরুদ্দিন নাহিদ,
স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইমরান চৌধুরী,
পৌরসভা বিএনপির সভাপতি ইলিয়াস মেহেদী ও সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল,
শ্রমিক দলের সভাপতি নাসির মেম্বার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম,
ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রহমতুল্লাহ মেম্বার,
ধলই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জি এম আজম মাস্টার ও সদস্য সচিব নাসিম উদ্দিন মেম্বার,
মীর্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াকুব মেম্বার।
সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ
অনুষ্ঠান শেষে ব্যারিস্টার মীর হেলাল তিনটি ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে কেন্দ্র ঘোষিত সদস্য ফরম ও নবায়ন ফরম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। তিনি বলেন, “স্থানীয় জনগণের মাঝে সদস্য ফরম বিতরণ ও পূরণের মাধ্যমে বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হবে বলে আমরা আশাবাদী।”
