সৌদি আরবে প্রবাসীদের পাসপোর্ট ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ, দেশে ফিরেও মোটা অঙ্কের দাবি

লক্ষ্মীপুরের এক ব্যক্তির বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির অভিযোগ; সৌদি কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ সৌদি আরবে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি প্রবাসীর অভিযোগ, লক্ষ্মীপুর জেলার এক ব্যক্তি তাদের বাসা থেকে নগদ অর্থ, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে গেছেন। শুধু তাই নয়, পরবর্তীতে বিভিন্ন নম্বর থেকে ফোন করে বিপুল পরিমাণ অর্থ দাবি করছেন বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমিজ এলাকার বাসিন্দা মো. সামিম (পিতা: আফাজ উদ্দিন) কিছুদিন আগে সৌদি আরবের একটি বাসায় অবস্থানকালে নগদ প্রায় ৫০ হাজার টাকা, মোবাইল ফোন ও একাধিক পাসপোর্ট নিয়ে পালিয়ে যান। একই কক্ষে থাকা আরও অন্তত ছয়জনের পাসপোর্ট ও প্রয়োজনীয় ডকুমেন্টও তিনি নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

প্রবাসীদের ভাষ্য, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ফোন নম্বর ব্যবহার করে তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং পাসপোর্ট ও কাগজপত্র ফেরত দেওয়ার শর্তে বিপুল অঙ্কের অর্থ দাবি করছেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার প্রতিক্রিয়া পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

You may also like

Leave a Comment