সোনাগাজীতে পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল ও নতুন কমিটি গঠন

by The Justice Bangla

সোনাগাজী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজীতে সামাজিক ও মানবিক সংগঠন ‘পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ সোসাইটি ডাকবাংলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত ১৫ মার্চ (রবিবার) সোনাগাজী উপজেলার ডাকবাংলা এলাকায় সংগঠনের নিজ কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শহর ও গ্রামীণ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা, পরিবেশ রক্ষা এবং মানবিক কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মো. জামাল উদ্দিনকে সভাপতি এবং ছোট জামালকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সমাজের পরিচ্ছন্নতা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

You may also like

Leave a Comment