সীতাকুন্ডে ছুরিকাঘাতে শিশু ইরার মৃত্যু

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ইকোপার্ক এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত শিশু জান্নাতুল নিসা ইরা (৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির চাচা মোহাম্মদ রমিজ।

স্থানীয়রা জানিয়েছেন, ইরাকে গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় সীতাকুন্ড এলাকায় গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শিশু নির্যাতনের এই ঘটনায় এলাকাবাসী নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রতি আরও তাগিদ দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

You may also like

Leave a Comment