সিলেটে জমির মালিকানা বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষ

by The Justice Bangla

জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার সিলেটঃ সিলেট নগরের জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজারে, জমির মালিকানা বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুর ১২ ঘটিকার দিকে নগরের আখালিয়া নতুন বাজার পয়েন্টে স্থানীয় রাজন আহমদ সাদ্দাম এবং জামাল মিয়া পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এবিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হাবিব এর ব্যবহৃত মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলে কল রিসিভ না করায় বক্তব্য সংগ্রহ করা যায়নি।

You may also like

Leave a Comment