117
নিজেস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এর চান্দগাঁও থানার একটি বিশেষ অভিযানে চাঁদাবাজি মামলার একজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ নুরুল আমিন ও সঙ্গীয় ফোর্স ১৬ জুন ২০২৫ তারিখ রাত ১১:৩০ মিনিটে কোতোয়ালি থানার অন্তর্গত নন্দনকানন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চান্দগাঁও থানায় দায়ের করা মামলা নং-১১, তারিখ: ১১/০৫/২০২৫, ধারা: ১৪৩/৪৪৭/৩৮৫/৪২৭/৫০৬(২) দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী পলাতক আসামি রাকিব আহমেদ চৌধুরী (৪৪) পিতা: বখতিয়ার আহমেদ চৌধুরী, মাতা: আনোয়ারা বেগম, সাং: ৩৪/বি, বৌদ্ধ মন্দির সড়ক, নন্দনকানন, থানা: কোতোয়ালি, জেলা: চট্টগ্রাম -কে গ্রেফতার করা হয়।
আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
