নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই জায়েদ আব্দল্লাহ বিন ছরওয়ার এবং সঙ্গীয় নারী ফোর্সসহ আজ মঙ্গলবার (৪ জুন) সকাল ১০টা সময় চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম স্বপনা বড়ুয়া। তিনি বিমান বড়ুয়ার স্ত্রী এবং বাহির সিগন্যাল, বড়ুয়া পাড়া, পোস্ট অফিস- আল আমিন বাড়ীযা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম এলাকার বাসিন্দা।
তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় দায়েরকৃত সিআর-৫০১/২৪ মামলায় এনআই অ্যাক্ট (ধারা ১৩৮) অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
চান্দগাঁও থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় এবং পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
—
