স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা সামিত সোমেরও সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিক থাকলে প্রথমবারের মতো লাল-সবুজের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে তাকে। এ ছাড়া ইতালি লিগে খেলা ফাহামিদুল ইসলাম ইতোমধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ শিবিরে।

সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন এশিয়ান কাপ বাছাই ও ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে হামজা, সামিত সোম ও ফাহামিদুলকে রাখা হয়েছে।
এ ছাড়া অনেকদিন পর ফিরলেন ফরোয়ার্ড সুমন রেজা। বাদ পড়েছেন ভারতের বিপক্ষে ২৩ জনের স্কোয়াড থাকা চন্দন রায়।
আগামী ৩০ মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রাথমিক দলে যোগ দিতে ইতালি থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহামিদুল ইসলাম। ইতালির রোম থেকে বাংলাদেশ বিমানে আজ সকাল আটটা নাগাদ তিনি ঢাকা পৌছান। সব ঠিক থাকলে বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে হামজা চৌধুরী ঢাকায় আসবে ২ বা ৩ জুন। ৪ জুন আসার কথা সামিত সোমের।
