সাবেক চবি ছাত্রনেতাদের অংশগ্রহণে আসলাম চৌধুরীর গণসংযোগ

by The Justice Bangla

চট্টগ্রাম প্রতিনিধি | জাস্টিস বাংলাঃ চট্টগ্রাম–৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসলাম চৌধুরী এফসিএ’র পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম–৪ আসনের অন্তর্গত ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগ চালানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন নেতাকর্মীরা এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা সৈয়দ সেলিম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক মামুনুর রশিদ মামুন, শাহেদুল ইসলাম, মোহাম্মদ ইদ্রিস, মো. মাইমুনুর রশিদ, মিজবাহ উদ্দীন, ওহিদুল রহমানসহ স্থানীয় ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, জনগণের সমর্থনেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে এবং আসলাম চৌধুরী সংসদে গেলে এলাকার উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।

You may also like

Leave a Comment