রামুর রশিদ নগরে প্রবাসীর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে মহিষ লুট

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের নতুন বাজার এলাকার প্রবাসী নুরুস সাফার স্ত্রী রুমানা আক্তারকে অস্তের মুখে জিম্মি করে বাড়ির উঠান থেকে বেঁধে রাখা অবস্থায় সন্ত্রাসীরা এক মহিষ লুট করে নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল ২০ জন ৩ ঘটিকার সময় রশিদ নগর ইউনিয়নের নতুন বাজার এলাকায় পূর্ব পাশে ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপর প্রবাসীর স্ত্রী ট্রিপল নাইন কল দিলে রামু থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে যান । ঘটনার পরদিন প্রবাসীর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত ১৩ ১৪ জনকে আসামি করে রামু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রামু থানার অফিসার ইনচার্জ তৈবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন অভিযোগ পেয়েছিতদন্তাধীন আছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের অভিযোগ এরকমভাবে গত বছর কোরবানির আগে এভাবে আরো তিনটি মহিষ লুট করে নিয়ে যাওয়া হয়েছিল।

You may also like

Leave a Comment