রাজনীতির গুণগত পরিবর্তন জরুরি তারেক রহমানের বার্তা জনগণের কল্যাণই রাজনীতির মূল লক্ষ্য

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় রাজনীতিতে নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ পুনঃস্থাপনের আহ্বান জানিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার-আচরণেও গুণগত পরিবর্তন জরুরি।

তিনি আরও বলেন, আমরা রাজনীতি করি দেশের মানুষের কল্যাণের জন্য। ব্যক্তিগত লাভ বা ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমাদের সংগ্রাম।

তারেক রহমানের এই বক্তব্যকে দেশের পরিবর্তনকামী মানুষ গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। তার মতে রাজনীতিতে নৈতিকতা ফিরে না আসলে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ গড়ে না উঠলে এবং জনগণের পাশে সত্যিকারের দাঁড়ানো না হলে দেশে টেকসই উন্নয়ন ও গণতন্ত্র ফিরে আসবে না।

বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের এই দিকনির্দেশনা তাদের নতুন প্রেরণা দিয়েছে। দেশের সংবেদনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই আহ্বান আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে বড় ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

নেতাকর্মীরা পুনরায় প্রতিশ্রুতি দেন জনগণের অধিকার আদায়ে, তাদের নিরাপত্তা ও ন্যায্যতার জন্যই আমরা রাজনীতি করি, রাজনীতি করি জনগণের কল্যাণে।

You may also like

Leave a Comment