নিজস্ব প্রতিবেদকঃ জকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী খাদিজাতুল কুবরা বিস্ফোরক অভিযোগ তুলে বলেন,
যতদিন পর্যন্ত আমি রাজনীতিতে আসিনি, ততদিন পর্যন্ত আমি ভালো ছিলাম। আর এখন এক মাসেই আমার এতো দোষ! রাতারাতি আমাকে খারাপ বানিয়ে দেওয়া হলো?
তিনি অভিযোগ করেন, ভিন্নমত দমনে একটি প্রভাবশালী মহল সচেতনভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, ব্যক্তিগত বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করা এবং ভয়ভীতি দেখানোর মতো ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি।
কুবরা বলেন, যে বিশ্ববিদ্যালয়ে আমি শান্তভাবে পড়াশোনা করেছি, সেখানেই এখন রাজনীতিতে দাঁড়ানোয় আমাকে টার্গেট করা হচ্ছে। যারা ব্যর্থ হবে, তার দায় আমার ঘাড়ে চাপাতে চায়। কিন্তু ভয় দেখিয়ে থামানো যাবে না।
তিনি আরো জানান, পরিষ্কার পরিকল্পনার অংশ হিসেবে তার ভাবমূর্তি নষ্ট করতে কিছু গ্রুপ সক্রিয়ভাবে কাজ করছে।
এক মাসে হঠাৎ এত দোষ কোথা থেকে এলো? সত্যি কথা বলতে আমি রাজনীতিতে নেমেছি এটাই তাদের সমস্যা।
ছাত্রদল সমর্থিত প্যানেলের অন্যান্য নেতারা অভিযোগ করেছেন, ভীতি সৃষ্টি ও হয়রানির মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে। তারা এর নিন্দা জানিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
