জাস্টিস বাংলা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের Tampa শহরে এক তরুণীর বিরুদ্ধে একাধিক নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, ১২ থেকে ১৫ বছর বয়সী কয়েকজন কিশোরকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ রয়েছে ২৩ বছর বয়সী Alyssa Ann Zinger-এর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে Snapchat-এ নিজেকে গৃহশিক্ষক বা ছাত্রী পরিচয় দিয়ে কিশোরদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন।
পরবর্তীতে তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন এবং সেই কার্যকলাপের ভিডিও ধারণ ও প্রচারের অভিযোগও উঠেছে। তদন্তকারীরা জানিয়েছেন, ভুক্তভোগী কিশোররা মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তাদের কাউন্সেলিং সহায়তা দেওয়া হচ্ছে।
অভিযুক্তের বিরুদ্ধে অশ্লীলতা, শিশু পর্নোগ্রাফি সম্প্রচার এবং সাইবার যৌন হয়রানির একাধিক অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে জানিয়েছেন রাজ্যের অ্যাটর্নি Suzy Lopez।
আগামী ২৬ মে আদালতে তার বিরুদ্ধে সাজা ঘোষণার শুনানি হতে পারে বলে জানা গেছে।
