মীরসরাইয়ে টি এম ওয়েভ ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান

by The Justice Bangla

মীরসরাই প্রতিনিধিঃ মীরসরাইয়ে সামাজিক সেবামূলক সংগঠন টি এম ওয়েভ ফাউন্ডেশন (টিএমএফ) এর উদ্যোগে শীতবস্ত্র, বোরো ধানের বীজ, শিক্ষাবৃত্তি, কম্পিউটার এবং অটিজম শিশুদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শিকার জনার্দ্দনপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে টি এম ওয়েভ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী দিদারুল আলম শামীম এর সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সদস্য হারুন অর রশিদ এর সঞ্চালনায় এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আনোয়ার, সোশ্যাল ইসলামী ব্যাংক আবুতোরাব বাজার শাখার ম্যানেজার শাখাওয়াত হোসেন চৌধুরী, জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিকাশ নন্দী, জোরারগঞ্জ থানা জামায়াতে ইসলামীর বাইতুল মাল সম্পাদক আব্দুল গফুর এবং মীরসরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীসহ আরও অনেকে।

এ সময় প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র, ১ হাজার মানুষের মাঝে মোজা, ১ শত পরিবারের মাঝে কম্বল, ১ শত প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের বীজ, মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, অটিজম শিশুদের আর্থিক সহায়তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য কম্পিউটার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই টি এম ওয়েভ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment