মীরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাইয়ে এক রাতে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম ছত্তরুয়া এলাকা থেকে ছয়টি গরু চুরি হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছত্ত্বরুয়া গ্রাম থেকে ৬টি গরু চুরি হয়। প্রান্তিক কৃষক জামাল উদ্দিনের ৩টি, নুরুল মোস্তফার ১টি ও মুসলিম উদ্দিনের ২টি গরু নিয়ে গেছে চোরের দল।
ভুক্তভোগী মুসলিম উদ্দিন জানান, আমদের তিন ভাইয়ের ৫টি গরু একসাথে ছিল। রাত ১টার দিকেও গোয়াল ঘরে গরু ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। আমাদের ৫টি ও পাশের মোস্তফার ১টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর মূল্য প্রায় ৮ লাখ টাকা ।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, গরু চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। গরু চোর চক্রটি ধরতে আমরা কাজ করছি।
