মীরসরাইয় মৎস অফিসের অভিযান ৭৫ লক্ষ টাকার জাল বিনষ্ট

by The Justice Bangla

মীরসরাই প্রতিনিধি,চট্টগ্রামঃ মীরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে বুধবার (২০ অক্টোবর) সকালে মীরসরাই উপজেলার বামনসুন্দর ও সাহেরখালী মাছঘাট সংলগ্ন এলাকা থেকে ৭ টি চরঘেরা জাল ,যার আনুমানিক দৈর্ঘ্য ৫০,০০০ মিটার জব্দ করা হয়। জালের আনুমানিক মূল্য ৭৫,০০,০০০/- টাকা। জালগুলো সাহেরখালী মাছঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা
আরিফুর রহমান, অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড, মীরসরাই অংশগ্রহণ করেন।।

উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান,জানান মা ইলিশ সংরক্ষণ অভিযান মাসব্যাপী চলমান তার প্রেক্ষিতে আজ অভিযান পরিচালনা করে ৭৫ লক্ষ টাকার চরঘেরা জাল বিনষ্ট করা হয় এই অভিযান আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।

You may also like

Leave a Comment