মীরসরাই প্রতিনিধিঃ মীরসরাই থানা পুলিশ কর্তৃক মোটরসাইকেল চোরচক্রের ৫ জন, পরোয়ানাভূক্ত ১জন ও বিভিন্ন অপরাধে ৩ জন আসামীসহ মোট ৯ জন আসামী গ্রেফতার করেছে মীরসরাই থানা পুলিশ।
(২৭ অক্টোবর) সোমবার দিবাগত রাতভর অভিযান পরিচালনা করে মো: নাজমুল হক প্রকাশ ফকির মো: সজীব(২৩), মো: রিয়াজ হোসেন(২০) মো: আমজাদ হোসেন প্রকাশ রাশেদ (২২) মো: রাসেল (২৮), অপর আরেক অভিযানে মীরসরাই থানাধীন পৌর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় আসামী মো: ফাহিম (২১) মনিরুল ইসলাম(১৮) নাইমুল হোসেন মাহিম(১৯) কে গ্রেফতার করা হয়।
মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন মাদক ও চুরির বিরুদ্ধে মীরসরাইয়ে সাঁড়াশি অভিযান চলমান রয়েছে অভিযানের অংশ হিসাবে গতকাল পাঁচ মোটরসাইকেল চোরচক্রের সদস্য ও মাদক ব্যবসায়ী সহ ৯ আসামী কে আটক করা হয়েছে। তিনি আরো বলেন যতদিন মীরসরাই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না ততদিন মীরসরাই থানার অভিযান চলমান থাকবে, আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
