মোহাম্মদ সাগর, ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি ও তিনবারের সফল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মরহুম মুন্সী আবুল কাশেম–এর কুলখানী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা। শ্রদ্ধা, দোয়া ও স্মৃতিচারণে অনুষ্ঠানের পরিবেশ ছিল গভীর আবেগময়।
কুলখানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক ও ফেনী–১ আসনের সাংগঠনিক–সমন্বয়ক মুন্সী রফিকুল আলম মজনু। তিনি মরহুম আবুল কাশেমের রাজনৈতিক অবদান, ত্যাগ ও এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদার, ছাগলনাইয়ার সাবেক পৌর মেয়র আলমগীর বি এ, ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম,
মহামায়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ফজলুল করিম লিটন,মহামায়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ফজলুল মজিদ জুটন,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুল মমিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুন্সী ওমর ফারুক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. পারভেজ।
এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী দোয়া মাহফিলে অংশ নেন। সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।
