মহামায়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে যুবদলের ঘরে ঘরে নির্বাচনী প্রচারণা

by The Justice Bangla

মোহাম্মদ সাগরঃ ফেনী-১ আসনের ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে নির্বাচনী প্রচারণা চালিয়েছে যুবদল। বিএনপির সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সী রফিকুল আলম মজনুর নির্দেশক্রমে এ প্রচারণা কর্মসূচির আয়োজন করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ভোট প্রার্থনায় ছাগলনাইয়া উপজেলা যুবদল ও মহামায়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়ায় ঘরে ঘরে যান। এ সময় নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, ধানের শীষ প্রতীক প্রদর্শন করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম সোহাগ ও জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুন্সী আবদুল কাইয়ুম, মহামায়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাজী আবদুল মোমিন, সদস্য সচিব ফজলুল মজিদ জুটন, যুগ্ম আহ্বায়ক জুয়েল পাটোয়ারীসহ যুবদলের নেতাকর্মী মোহাম্মদ হারুন চৌধুরী, শামীম, মোহাম্মদ আশিক, হারুন, কাজী আবুল হাশেম, আজগরসহ আরও অনেকে।

এ সময় নেতারা সাধারণ মানুষের সঙ্গে হাঁটাহাঁটি করে কথা বলেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নেতারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও বাড়াতে যুবদল মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাবে।

You may also like

Leave a Comment