ভ্লগার বনি আমিনের ফোনালাপ ফাঁস, বাংলাদেশকে কটাক্ষ ও বিদেশি সংযোগের দাবি

by The Justice Bangla

নিজস্ব প্রতিনিধিঃ ট্রাভেল ভ্লগার বনি আমিনের কথিত গোপন ফোনালাপ ফাঁস হয়ে অনলাইনে ভাইরাল হয়েছে। এতে তাকে একটি প্রভাবশালী বিদেশি দেশের হয়ে কাজ করা এবং বাংলাদেশি নাগরিকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করতে শোনা যায় এমন দাবি নেটিজেনদের।

অডিওতে বনি পাঁচতারকা হোটেলে থাকার প্রসঙ্গ তুলে শক্তিশালী দেশের সঙ্গে বিশেষ সংযোগ এর ইঙ্গিত দেন এবং ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার ভেতর থেকে ভিডিও ধারণের কথা বলেন। দেশে আসলে নাকি ডিজিএফআই ও বাংলাদেশ সেনাবাহিনী তাকে বিশেষ নিরাপত্তা দেয় এমন দাবিও রয়েছে অডিওতে।

সাক্ষাৎকারে জনপ্রিয় উপস্থাপক আরজে কিবরিয়া তার বিদেশি সংযোগ জানতেন বলেই কিছু প্রশ্ন এড়িয়ে যান এমন কথাও শোনা গেছে।

অডিও ঘিরে সমালোচনা চললেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। অনেকে তদন্তের দাবি জানিয়েছেন।

You may also like

Leave a Comment