বেগম খালেদা জিয়া ও ধানের শীষের সমর্থনে মহামায়ায় ব্যাপক প্রচার কার্যক্রম

by The Justice Bangla

মোহাম্মদ সাগর, ছাগলনাইয়া থানা প্রতিনিধিঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী–০১ আসনের সমন্বয়ক জনাব মুন্সি রফিকুল আলম মজনু’র নেতৃত্বে মহামায়া ইউনিয়নে বেগম খালেদা জিয়া ও ধানের শীষের সমর্থনে জোরদার প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের মাঝে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ে কাজ করেন।

তার সঙ্গে ছিলেন ইউনিয়নের প্রবীণ নেতা-কর্মীরা, যারা দীর্ঘদিন ধরে দলের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত।

মাঠপর্যায়ে তাদের সক্রিয় উপস্থিতি প্রচারণাকে আরও গতিশীল করে. অসংখ্য নেতা-কর্মী প্রচার কর্মসূচিতে অংশ নেন। তারা লিফলেট বিতরণ, পোস্টারিংসহ সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলে দলের বার্তা পৌঁছে দেন।

তরুণ নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর নির্বাচনমুখী পরিবেশ দেখা যায়।

You may also like

Leave a Comment