বিএনপির সরকার ক্ষমতায় আসলে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক কে ৬ লেনে উন্নিত করা হবে

চকরিয়া হারবাং এর নির্বাচনী পথসভায় সালাউদ্দিন আহমেদ

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বি এন পির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ ৬ষ্ট দিনের মত তার নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন এর নুনা ছড়ি নয়া পাড়া রাখাইন পাড়া হারবাং বাজার কালা সিকদার পাড়া গুদার পাড়া সাওদাগর পাড়া পাহাড় তলী এলাকায় দিনভর গন সংযোগ ও হারবাং বাজারে পথসভায় বক্তব্য দিয়েছেন। তিনি আজ ৭ ডিসেম্বর রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের এক নির্বাচনী পথসভায় তার বক্তব্যে তিনি বলেন বিএনপি সরকার গঠন করলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কে ৬ লেনে উন্নিত করবেন। বাংলাদেশের গত ১৬/১৭ অপেক্ষা করেছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বাংলাদেশের। মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর হলে চকরিয়া পেকুয়া হবে শহর।দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা হিসেবে উপাধি দিয়েছে।বাংলাদেশকে অবশ্যই গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে গণতন্ত্রের শক্তির বিজয় হবে ইনশাআল্লাহ। ধানের শীষ হল উন্নয়ন এর মার্কা। তাই তিনি প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের এর পক্ষে সালাম পৌঁছে দেওয়া জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানান। বিএনপির কান্ডারী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনে আরো এগিয়ে যাবেন বলে মন্তব্য করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। আরো উপস্থিত ছিলেন তাহার সহধর্মিনী সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক ও বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment