49
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে গঠনতন্ত্র অনুযায়ী শূন্য চেয়ারম্যান পদে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। এ প্রেক্ষাপটে দলের গঠনতন্ত্র অনুসারে জাতীয় স্থায়ী কমিটির সভা আহ্বান করা হয়।
সভায় উপস্থিত স্থায়ী কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পদে দায়িত্ব গ্রহণ করলেন।
