122
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ২৭ কেজি ভারতীয় গাঁজা ও বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ফেনী ব্যাটালিয়ন-৪।
২৮ নভেম্বর ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় ব্যাটালিয়নের একটি টহলদল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টহলদল ২৭ কেজি ভারতীয় গাঁজা, বিপুল পরিমাণ ভারতীয় ব্লাউজ ও বিস্কুট জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫৬ হাজার ৯০০ টাকা। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানা এবং কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে।
