ফেনী-১ আমরা ক্ষমতায় গেলে একটি টাকাও আত্মসাৎ করব না জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট কামাল

by The Justice Bangla

মোহাম্মদ সাগর,ছাগলনাইয়া প্রতিনিধিঃ ফেনী-১ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট কামাল বলেছেন,
আমরা ক্ষমতায় গেলে একটি টাকাও আত্মসাৎ করব না। জনগণের অর্থ ও রাষ্ট্রীয় সম্পদকে আমানত হিসেবে দেখব, বিশ্বাসঘাতকতা করব না।

পরশুরাম উপজেলার আয়োজিত ছাত্রশিবিরের সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট কামাল অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন খাতে দুর্নীতি, লুটপাট ও অনিয়মে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনগণ এখন পরিবর্তন চায় চায় সুশাসন, ন্যায় বিচার ও সত্যিকারের যোগ্য নেতৃত্ব। তিনি প্রতিশ্রুতি দেন, ইসলামী আদর্শে পরিচালিত সুশাসন প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, তরুণদের নৈতিক শিক্ষা ও আদর্শিক বিকাশেই জাতির ভবিষ্যৎ নির্ভর করে। সীরাতুন্নবী প্রতিযোগিতা তরুণদের জীবনে নৈতিকতার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণের পর দোয়া-মোনাজাত করা হয়।

You may also like

Leave a Comment