45
মোহাম্মদ সাগরঃ আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা থেকে ফেনী জেলা জুড়ে টানা ৩০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
বাখরাবাদ কর্তৃপক্ষ জানায়, জরুরি কারিগরি কাজ ও রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে এই সময়ের জন্য গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। নির্ধারিত সময় শেষে ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
এ সময় জেলার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। গ্যাস বন্ধের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং আগাম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
